সরাসরি সুবিধা হস্তান্তর (DBT): বিস্তারিত গাইড
১. DBT কী?
DBT-এর পুরো নাম হলো Direct Benefit Transfer। এটি ভারত সরকারের একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা বা ভাতার টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।
২. কেন DBT করা উচিত এবং এর সুবিধা
- দুর্নীতি রোধ: সরাসরি অ্যাকাউন্টে টাকা আসায় কোনো মধ্যস্থতাকারীর ভয় থাকে না।
- দ্রুত প্রাপ্তি: অনুমোদনের পর খুব দ্রুত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়।
- সচ্ছতা: সরকারি কোষাগার থেকে টাকার লেনদেনের স্পষ্ট হিসাব থাকে।
- সঠিক সুবিধাভোগী: আধার যাচাইয়ের মাধ্যমে জালিয়াতি বন্ধ করা সম্ভব হয়।
৩. DBT করার শর্তাবলী
- সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট: নিজস্ব নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
- আধার লিঙ্কিং: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
- NPCI ম্যাপিং: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে NPCI বা আধার সিডিং করা থাকতে হবে।
- KYC স্ট্যাটাস: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC আপডেট থাকা জরুরি।
৪. অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য
- মোবাইল নম্বর: আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর যুক্ত রাখা জরুরি।
- আধার সিডিং চেক: আপনার অ্যাকাউন্টটি DBT-র জন্য 'Active' আছে কি না তা অনলাইনে যাচাই করুন।
- একক অ্যাকাউন্ট: একাধিক অ্যাকাউন্ট থাকলেও একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে সাধারণত টাকা জমা হয়।
এই পোস্টটির ব্যাপারে আরো বিস্তারিত জানতে - রিপন কে মেসেজ করুন 👇
WhatsApp মেসেজ পাঠান